ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। নগরীর ফ্যাশন হাউসগুলো তাই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের ভিড়ে সর্বদা কোলাহলমুখর। বাংলাদেশের ফ্যাশন হাউসের জগতে ‘ইয়েলো’ ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠিত ও প্রথম সারির ফ্যাশন হাউস। উন্নত ফ্যাব্রিক্স এবং বৈচিত্র্যময় ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য বেক্সিমকো গ্রুপের এই প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। স্বকীয় পোশাক তৈরিতে বরাবরই খুব নামকরা অবস্থানে আছে ইয়েলো। তরুণদের কাছে ইয়েলো বরাবরই প্রিয়। খুব বেশি পোশাক আয়োজন না থাকলেও যারা ওয়েস্টার্ন আউটফিটে অভ্যস্ত তাদের জন্য ইয়েলো চমত্কার একটি জায়গা। ইয়েলোতে প্রতি নিয়তই নিত্যনতুন পোশাক আসে। ছেলেদের ফরমাল ও ক্যাজুয়াল, শার্ট, পায়জামা, জিন্সপ্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, কার্গো প্যান্ট, থ্রিকোয়ার্টার, পাঞ্জাবি, বেল্ট, সু, ইনার, ডেস্ট, টাই ইত্যাদি। মেয়েদের জন্য টপস, টি-শার্ট, লেগিন্স, টেনটপ, জিন্স, গ্যাবার্ডিন প্যান্ট, পার্টস ও শিশুদের জন্য পাঞ্জাবি, কটি, টি-শার্ট, স্কার্ট ও টপস। মেয়েদের প্যান্টে এসেছে রকমারি রং। এই প্রথম ৯টি রঙের কালারফুল জিন্সপ্যান্ট এনেছে ইয়েলো। যারা পাশ্চাত্যের পোশাকে অভ্যস্ত, তারা ইচ্ছেমতো বেছে নিতে পারেন পছন্দসই পোশাক।
ধানমন্ডিতে সিটি কলেজ পার হয়ে একটু সামনে এগোলেই ইয়েলোর শো-রুম। ঢোকার মুখেই ছেলেদের স্টাইল জোন। এখানে ছেলেদের বেশকিছু ভিন্ন ধাঁচের পোশাক পাওয়া যাবে। ইয়েলোর সবগুলো পোশাকই পুরোপুরি ওয়েস্টার্ন স্টাইলের। এখানে যত পোশাক পাওয়া যায় তার সবগুলোই বেক্সিমকোর তত্ত্বাবধানে এক্সপোর্ট কোয়ালিটির তৈরি। আর তাই সবগুলো পোশাকেরই গুণগত মান খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। সাধারণত তারা তাদের সকল পণ্যের মান এবং বিশেষ করে ফিটিংসের জন্য বেশি পরিচিত। মেয়েদের পোশাক আয়োজনে ইয়েলোতে পাওয়া যাবে শর্ট কামিজ, টপস, লং টপস, টিশার্ট আর জিন্স। এ ছাড়া পাওয়া যাবে মেয়েদের নান্দনিক স্কার্ট। এখানে ছেলেদের পোশাকগুলো ভিন্ন ভিন্ন বিভাগে ভাগ করা। পাওয়া যাবে ছেলেদের জিন্স, নরমাল টিশার্ট, পলো টিশার্ট, সেমি ফরমাল শার্ট। এ ছাড়া ইয়েলোর পাঞ্জাবিও তরুণদের মাঝে খুব জনপ্রিয়। এক্সেসরিজের মধ্যে ইয়েলোতে পাওয়া যাবে বেশকিছু ফরমাল টাই। এসব টাই মূলত তরুণ এক্সিকিউটিভদের লক্ষ্য করেই তৈরি করা।
উন্নত ফ্যাব্রিকস ও বৈচিত্র্যময় ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। ইয়েলোতে কেনাকাটা করতে উত্তম উপায় হলো যখন-তখন ইয়েলোতে ঢুঁ মারা আর ফোন করে আপনার পছন্দের কালেকশন সম্পর্কে জেনে নিয়ে তারপর শপিংয়ে যাওয়া। ধানমন্ডি ছাড়াও পিংক সিটি, বসুন্ধরা সিটিসহ রয়েছে তাদের আরও কয়েকটি শো-রুম।
