সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিণ সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রের্ডাস, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর এএসপি সত্যজিত্ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। র্যাব-৯ এর এএসপি সত্যজিত্ কুমার ঘোষ জানান, মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ এবং তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
