ভাণ্ডারিয়ায় র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার পেল ফাতিমা তাজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:৪৩
কালবৈশাখী ঝড় আর নৌকা বাইচ, ঘুড়ি উড়ানো, বৌচি খেলা, দাড়িয়াবান্ধা, রশি টানাটানি, হৈ হুল্লোড়, পুতুলনাচ, নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র’র মধ্যদিয়ে রবিবার রাতে শেষ হলো পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ১৪২০ বঙ্গাব্দের বৈশাখী মেলা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলি ও অধ্যক্ষ আবুল বাসার বাদশা প্রমুখ। পরে মেলার আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার মোটর সাইকেল পায় উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মালিহা ফাতিমা তাজ। গতকাল সোমবার মেলা আয়োজক কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ বিজয়ী ছাত্রীর পিতা আ. সালাম ও মাতা আফিফা বেগমের হাতে মোটর সাইকেলের চাবি তুলে দেন।