শ্যামনগরে মোবাইল কোর্টের গাড়ি ভাঙচুর

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:৪৪
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী এলাকার চি?হ্নিত বিএনপি ও জামায়াত কর্মীরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করে তার গাড়ি ও আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করেছে। সাতক্ষীরা এনডিসি মোঃ রবিউল হাসান জানান, পরিবেশ বিষয়ক কয়েকজন কর্মকর্তাকে সাথে নিয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনার জন্য রবিবার বিকালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামে ফলজ বৃক্ষ কর্তনকৃত কাঠ দিয়ে ইটের পাজা পুড়িয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এমন অভিযোগ তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনায় গেলে বিএনপি ও জামায়াত কর্মীদের নের্তৃত্বদানকারী অলি মোল্লা ও হবি মোল্লার নির্দেশে লোকজন ম্যাজিষ্ট্রেটের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তার গাড়ি ভাংচুরসহ সঙ্গীয় লোকজনকে লাঞ্ছিত করে। এ ঘটনার পর পুলিশ ম্যাজিষ্ট্রেট ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর অলি মোল্লা ও তার দলবল একযোগে কাশিমাড়ী বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।