ভেড়ামারা উপজেলার পল্লীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ১ টি মামলা হয়েছে। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলার ১২ মাইল টিকটিক পাড়া সংলগ্ন লিচু বাগানে রমজান আলীর ২য় স্ত্রী শাপলা খাতুনের (২০) লাশ এলাকাবাসী দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ভেড়ামারা সার্কেল সি এ হালিম জানান, শাপলা খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববতী লিচু বাগানে ধর্ষণের পর হত্যা করেছে। শাপলা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে স্বামী রমজান আলীর ইউনিয়ন পরিষদে মামলা চলছে।
