চুয়াডাঙ্গায় ট্রাকসহ ভারতীয় মালামাল আটক

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:৪৫
ভারত থেকে অবৈধপথে পাচার করে আনা ২কোটি ৮১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস ধুতি ও থান কাপড়সহ একটি ট্রাক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি ৬ সদস্যরা। বিজিবি’র চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ইন্টঃ অফিসার মেজর নাহিদুজ্জামান জানান, রবিবার ভোর ৫টায় ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ধুতি ও থান কাপড় আটক করা হয়।