ইভটিজিংয়ের দায়ে ডোমার উপজেলায় এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। থানা জানায়, সোমবার ডোমার ডিগ্রি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষাশেষে যখন বাড়ি ফিরছিল তখন একই এলাকার সাবেক তহশিলদার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বকুল (২৫) তাকে উত্ত্যক্ত করে। এসময় পুলিশ ঐ বখাটেকে ধরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
