দিনাজপুরের ফুলবাড়িতে সাড়ে ৫ বিঘা জমির ভুট্টা ক্ষেতের ভুট্টাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরহরিয়া গ্রামে। এ ব্যাপারে গতকাল রবিবার ২৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ক্ষেত মালিক আবু মোয়াজ্জেমের অভিযোগ জমিজমার বিরোধকে কেন্দ্র করেই প্রতিপক্ষ তার ভুট্টা ক্ষেত ধ্বংস করে দিয়েছে। এতে তার ২ লাখ টাকার ক্ষতি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে পথে বসেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে, দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
