টেকনাফে গাঁজাসহ চার রোহিঙ্গা মহিলা আটক

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:৪৭
টেকনাফে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ৪ রোহিঙ্গা মহিলাকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোর রাতে হোয়াইক্যং বিওপি বিজিবি ক্যাম্পের নায়েক সাকমান আলীর নেতৃত্বে চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাসে তল্ল¬াশি চালিয়ে ৪ রোহিঙ্গা মহিলা আটক করে। জব্দকৃত গাঁজাসহ আটক মহিলাদের থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেছে বলে জানায় ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান।