সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ এপ্রিল শুরু হবে মধু আহরণ। এ সময়কে টার্গেট করে চাঁদাবাজীর জন্য চার দল দস্যুবাহিনী এ এলাকায় মহড়া দিতে শুরু করেছে। এ ঘটনায় পেশাদার মৌয়ালরা শঙ্কিত হয়ে পড়েছেন।
এবার সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন এলাকায় মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার মণ। প্রতিমণে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। অপরদিকে মোমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ শ’ মণ। এক্ষেত্রে প্রতিমণ ৭৫০ টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে সাম্প্রতিক সময় সুন্দরবনে জলদস্যুদের অত্যাচার বৃদ্ধি পাওয়ায় মধু সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা মো. কেরামত আলী মল্লিক বলেন, মধু আহরণ মাসে মৌয়ালদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।
