উজিরপুরের লাকুদিয়া নতুন হাট নামক স্থানে যাত্রীবাহী বাস ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ নামে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। অপর দু’ছাত্র আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে বিএন খান কলেজের ছাত্র রিয়াজ হোসেন ও তার বন্ধুরা মোটরসাইকেল যোগে ইছলাদী থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে রাকুদিয়ার নতুন হাট নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে আহতদের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক রিয়াজকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়ায় পুকুর থেকে
স্কুল ছাত্রের লাশ উদ্ধার
আগৈলঝাড়ার ঘোড়ার পাড় গ্রামের একটি পুকুর থেকে থানা পুলিশ শুভ (৯) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। শুভ ঘোড়ার পাড়ের নগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। রবিবার দুপুরে এলাকায় সার্কাসের দুটি হাতি নিয়ে এসেছিল মাহুতরা। শুভ ওই সময় হাতির পিছনে ছুটে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। গতকাল সোমবার সকালে স্বজনরা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে।
