গাজীপুরের কাশিমপুর কেন্দ ীয় কারাগার পার্ট-২-এ ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। তার নাম সলিম উল্লাহ জুয়েল (৪২)। তার বাড়ি ঢাকার রমনা থানার মগবাজার ৫নং নিউ ইস্কাটন রোড এলাকায়।
সংশ্লিষ্ট কারা সূত্র জানায়, গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঐ কারাগারের অভ্যন্তরে জুয়েল হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান। জুয়েল ঢাকার রমনা থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর কারাগার পার্ট-২-তে বন্দী ছিলেন। গাজীপুর সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
