দীর্ঘ ৫১২ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক। গতকাল সকালে ইয়াঙ্গুনের শহরতলীর একটি কারাগার থেকে মুক্তি পান তারা। রোহিঙ্গাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে তাদের সাত বছরের কারাদন্ড হয়েছিল। প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় কয়েক হাজার বন্দির সঙ্গে মুক্তি পান সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোকে।
