ট্রান্সসেন্ড ইউএসবি হাব

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৪
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএসবি হাব বাজারে এনেছে ইউসিসি। ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই হাব সব ধরনের ইউএসবি ডিভাইসকে একইসঙ্গে পিসিতে সংযুক্ত করতে সক্ষম। প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধার এই ডিভাইস ইউএসবি ২.০ থেকে অনেক বেশি গতিতে তথ্য স্থানান্তর করতে পারে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের প্রায় সবগুলো সংস্করণ সমর্থন করে এই হাব। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।