উদ্দীপনা সংবাদ

ঢাবিতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:১৫
‘‘যুক্তিতেই জন্মাবে শুভকাল’’ এই স্লোগানকে ধারণ করে জিয়া হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা। ১৮-২০ এপ্রিল ২০১৩ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের খ্যাতনামা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে এবং গত বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে Inter Club Public Speaking Competition. স্বাধীনতার চেতনাকে অম্লান রাখার প্রত্যয়ে আয়োজিত ‘‘স্বাধীনতা দিবস ৬ষ্ঠ আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ১৯ এপ্রিল ২০১৩ অনুষ্ঠিত হয় ২য় রাউন্ড কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল এবং সবচেয়ে আকর্ষণীয় “Inter Club Public Speaking Competition” এবং ২০ এপ্রিল ২০১৩ অনুষ্ঠিত হয় ফাইনাল এবং সমাপনী অনুষ্ঠান।