দুই বছর পর গাংনীর কাথুলী ইউপি’র ভোট পুনঃগণনা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৪৭
প্রায় দুই বছর পর মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নির্বাচনের দু’টি কেন্দে র ভোট পুনঃগণনা করা হয়। গত সোমবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ও রামকৃষ্ণপুর ধলা কেন্দে র ভোট পুনঃগণনা করা হয়। সিনিয়র সহকারি জজ ফারুক ইকবালের উপস্থিতিতে ওই ভোট পুনঃগণনা করা হয়। ২০১১ সালের ১৩ জুন কাথুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাবুল হোসেন ৭৮ ভোটের ব্যবধানে আমিনুল হককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে আমিনুল হক কাথুলী ইউনিয়নের নওপাড়া ও রামকৃষ্ণপুর ধলা কেন্দে র ভোট পুনঃগণনার জন্য আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ প্রায় দুই বছর পর ওই কেন্দ ২টির ভোট পুনঃগণনা করা হয়। এসময় কাবুল হোসেন, আমিনুল হক, তাদের আইনজীবী অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন। ভোট পুনঃগণনায় ফলাফলের উপর কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। গণনা শেষে কাবুল হোসেন ও আমিনুল হক এক সাথে আদালত থেকে বের হয়ে আসেন ও একে অপরের সাথে কোলাকুলী করেন।