নেত্রকোনায় আওয়ামী লীগের ১১টি ইউনিয়নের সম্মেলন শেষ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৪৯
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তত্পরতা তৃণমূল পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ২ মাসে উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিগুলো কাউন্সিল করে ভোটের মাধ্যমে গঠন করায় এই তত্পরতা বৃদ্ধি পায়। গত সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে উপজেলা সদরে বিশাল র্যালি হওয়ার পর এই উপজেলায় আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া ২০০৮-এর নির্বাচনের সময় নেত্রকোনা-৫ আসনে পূর্বধলা উপজেলার সাথে নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নকে এবং আগামী সংসদ নির্বাচন শুধু পূর্বধলা উপজেলা নিয়ে হবার কারণে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক জানান, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১১টি কমিটিকে অনুমোদন প্রদান করা হয়। সভায় প্রত্যেক ইউনিয়নের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।