গোপালগঞ্জ ও শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৪
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার পলাশ (১৯) নিহত হয়েছে। পিকআপের ড্রইভার মাহাবুব আকন্দ (৩৫) মারাত্মক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ দীঘলিয়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত পলাশ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। আহত ড্রাইভার মাহবুবকে সংকটজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বালুভর্তি ট্রাক ও সিএনজি স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়ির জসিম (৫০) ও শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকার মনির মোল্লা (৩০)। আহতরা হলেন শাহরাস্তির শোরসাক এলাকার সুমন (২৫) ও বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিএনজি চালক আলমগীর (৩৫)। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ১০টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে উয়ারুক বাজার সংলগ্ন আজগরা রাস্তার সম্মুখে। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুন ঘাতক ট্রাকটি আটক করেছেন।