সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৬
সাতকানিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদাদাতা \ উফশী আউশ ধান চাষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয় সোমবার সাতকানিয়া উপজেলা পরিষদের মাঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. খসরু মিয়া। পাইকগাছায় মানবাধিকার সংরক্ষণে প্রশিক্ষণ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা\ দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণে উপজেলাভিত্তিক তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা পরিত্রাণের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ দলিত সমপ্রদায়ের প্রতিনিধিগণ। কুমিল্লায় বামাকার আহবায়ক কমিটি কুমিল্লা প্রতিনিধি \ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) কুমিল্লা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীকে আহবায়ক ও হুমায়ুন কবির মুনশিকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়। সোমবার কুমিল্লা টাউনহল সম্মেলন কক্ষে বামাকা নেতৃবৃন্দের এক সভায় ওই কমিটি গঠন করা হয়েছে। মুন্সীগঞ্জে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সবার জন্য শিক্ষা নিশ্চিত করার টার্গেট নিয়ে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন করেছে শ্রীনগর উপজেলার কামারগাঁও আইডিয়াল হাই স্কুল। দু’দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সোমবার বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহানারা বেগম। শিক্ষক কমচারী ঐকজোটের মহাসচিব মুহম্মদ জাহাঙ্গীর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম ভূইয়া। কলাপাড়ায় দুই ডাকাত গ্রেফতার কলাপাড়া সংবাদদাতা \ মজিবর রহমান ও কবির হাওলাদার নামের আন্তঃবিভাগের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার স্থানীয়দের সহায়তায় মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের কুখ্যাত শামসু ডাকাতের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইছাহাক আলী জানায়, দুই ডাকাতের নামে বাকেরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যা চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে খুন করে। স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শেখের বাড়ির বড় ভাই অজি উল্যার (৭০) ছোট ভাই আহম্মদ উল্যার (৫৫) সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইকে কোপাতে থাকে। এতে অজি উল্যা ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পাকুন্দিয়ায় খালাতো ভাইকে কুপিয়ে খুন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পারিবারিক কোন্দলের জের ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত সোমবার দুপুরে আপন খালাতো ভাইদের হাতে খুন হয়েছেন শিপু (২৫) নামে এক বাস চালক। সে উপজেলার ষাইটকাহন গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। জানা গেছে, দীর্ঘদিন থেকে শিপু ও তার আপন খালাতো ভাই একই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে টিটু ও বাবুর মধ্যে পারিবারিক কোন্দল চলে আসছিল। ঘটনার দিন দুপুরে শিপু ষাইটকাহন প্রাইমারী স্কুলের সামনে গেলে তার সাথে টিটুর বাকবিতণ্ডা হয়। পরে টিটু ও বাবু দেশীয় অস্ত্র দিয়ে শিপুকে কুপিয়ে রক্তাক্ত করলে ঘটনাস্থলেই শিপু মারা যায়। মংলার মিঠাখালীতে গ্রামীণ জীবনযাত্রা মেলা মংলা সংবাদদাতা \ টেকসই গ্রামীণ উন্নয়নের জন্য সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত গঠন, প্রান্তিক কৃষকদের উত্পাদিত পণ্য বাজারজাতে সহায়তা, কৃষকদের সংগে সেবা প্রদানকারীদের যোগাযোগ গড়ে তোলা, কৃষিতে গ্রামীণ নারীদের ভূমিকা তুলে ধরা এবং জলবায়ু অভিযোজনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে মংলার মিঠাখালীতে সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা। বিকেল ৪টায় মিঠাখালী ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন করেন মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। উখিয়ায় পানিতে ডুবে মৌজা হেডম্যানের মৃত্যু উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের উখিয়া সংলগ্ন তুমব্রু খালের পানিতে ডুবে স্থানীয় মৌজা হেডম্যানের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে বাড়িফেরার পথে এ ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর জানান, ২৭১ মৌজার দায়িত্বরত মৌজা হেডম্যান স্থানীয় তুমব্রু হেডম্যান পাড়ার মৃত কেয়াজলার পুত্র মংচানো চাকমা (৪৮) মাতাল অবস্থায় খালের পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। দুমকির দুটি ইউপি’র নির্বাচনী তফসিল দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের প্রায় ১১ বছর পরে নির্বাচনী তফসিল ঘোষণা হলো। তফসিল অনুযায়ী আগামী ২০ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। বিকাল ৫.৪৫ মিনিটে নির্বাচনের তফসিল ঘোষণা করেন দুমকি উপজেলার নির্বাচন ও রিটানিং অফিসার শারমীন আফরোজ। তফসিল ঘোষণার সময় উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপচাঁচিয়া পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ বগুড়া প্রতিনিধি \ বগুড়া দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনের তফসিল মোতাবেক সোমবার উপজেলা নির্বাচন অফিস প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। মেয়র পদপ্রার্থী আমিরুল ইসলাম মার্কা আনারস, খন্দকার আব্দুল জলিল মার্কা তালা, লোকমান আলী খন্দকার মার্কা চশমা, নজরুল ইসলাম মার্কা দোয়াত কলম, রমজান আলী মার্কা টেলিভিশন, আউলিয়া খন্দকার মার্কা কাপ প্রিচ ও সাইফুল ইসলাম মার্কা জাহাজ বরাদ্দ পেয়েছেন। চট্টগ্রামে পাঠ্যবই বিক্রির দায়ে আটক ২ চট্টগ্রাম অফিস \ নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ পাঠ্যপুস্তক উদ্ধার করেছে পুলিশ। সোমবার পরিচালিত এ অভিযানে দোকানের ম্যানেজারসহ দু‘জনকে আটক করা হয়েছে। গফরগাঁওয়ে ৬ বালু উত্তোলনকারীর কারাদণ্ড গফরগাঁও সংবাদদাতা \ সোমবার গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণধীন গফরগাঁও-হাজীপুর-দেওয়ানগঞ্জ সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৬ বালু শ্রমিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। শ্রীনগরে ৫০ মণ জাটকাসহ ট্রলার আটক মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সোমবার শ্রীনগর উপজেলার ভ্যাগকুল কবুতরখোলা থেকে ১১টি ঝুড়ি বন্দি থাকা অবস্থায় ৫০ মণ জাটকা ইলিশসহ ট্রলার আটক করেছে র্যাব। তবে জাটকার মালিককে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিপুল পরিমাণ জাটকা আটক করে র্যাব। উপজেলা মত্স্য কর্মকর্তা মর্জিনা বেগম জানান, পরে জাটকাগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মন্দির ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। আত্রাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্র নিহত নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর আত্রাই উপজেলায় বলরামচক গ্রামে সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহীন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহীন বলরামচক গ্রামের আব্দুল মালেকের পুত্র। সে শয়নকক্ষের সিলিং ফ্যান মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁর মান্দায় বৃত্তি প্রদান মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় সোমবার স্থানীয় রেবা আকতার আলিম মাদ্রাসার হলরুমে মনোয়ারা বেগম সরনী স্টাইপেন্ড-এর উদ্যোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মান্দা উপজেলা শাখার সহযোগিতায় ৫ম ও ৮ম শ্রেণির ২০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর মাঝে নগদ অর্থসহ সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেবা আকতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর। কটিয়াদীর অপহূতা ঢাকায় উদ্ধার কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী থেকে অপহূত কিশোরীকে ঢাকার খিলক্ষেত থেকে উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ। সোমবার পুলিশ অপহরণকারী ও উদ্ধারকৃত ঝুমাকে কিশোরগঞ্জ কোর্টে সোপর্দ করেছে। এ ব্যাপারে অপহূতার মা বাদি হয়ে কটিয়াদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ফুলপুরে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-হালুয়াঘাট সড়করে ফুলপুর উপজেলার কাকনি থেকে সোমবার রাতে চালককে ছুরিকাঘাত করে একটি সিএনজি আটো রিকসা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফুলপুর বাসস্ট্যান্ড থেকে রাতে ৪জন যাত্রীবেশি ছিনতাইকারী ময়মনসিংহের পাটগুদাম ব্রিজে যাওয়ার জন্য সিএনজি আটো রিকসা ভাড়া করে। পরে চালক মো. মোরশেদের ডানহাতে ছুরিকাঘাত ও মারধর করে সিএনজি আটো রিকসাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তারাকান্দা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার জানান, মঙ্গলবার পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। বেতাগীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে গতকাল মঙ্গলবার স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে আউশ চাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে ৩১০০ নির্বাচিত চাষিদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টি এস পি, ১০ কেজি এম ও পি, প্রদান করা হয়েছে। আড়াইহাজারে শিক্ষা ফাউন্ডেশনের আলোচনা গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ অত্যাধুনিক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাতে বাদএশা আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব আজিজুল হক মোল্লা, ফেয়ার সোসাইটির সভাপতি মো: আবুল হোসেন, আলহাজ্ব সুন্দর আলী। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা ছেলের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামে বজ্রপাতে মা শওকতারা বেগম (৩৫) ও তার ছেলে সবুজ (১২) নিহত হয়। মঙ্গলবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ঝড় হাওয়ার সাথে বজ্রবৃষ্টি হয়। গ্রামের অনেকেই বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাত ঘটলে রুহুল আমিনের স্ত্রী শওকতারা ও তার ছেলে মিলন ঘটনাস্থলে মারা যায়। হোমনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হোমনা সংবাদদাতা \ মঙ্গলবার উপজেলার তেভাগিয়া গ্রাম থেকে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত তেভাগিয়া গ্রামের মৃত আঃ জলিলের পুত্র ও দুই মেয়ের জনক। উল্লেখ্য, গত কয়েকদিন আগে তার স্ত্রী ও সন্তানরা শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ায় আনোয়ার ঘরে একাই ছিল। রাণিনগরে পল্লীশী’র সেমিনার রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিগরে গতকাল মঙ্গলবার বে-সরকারি এনজিও সংস্থা পল্লীশীর বিভিন্ন স্টেকহোল্ডাদের সাথে নারী নেতৃত্ব ও তাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ‘নেটওয়ার্ক তৈরি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রানিনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে পল্লীশীর আয়োজনে অক্সফার্ম নভিবের সহযোগিতায় বিভিন্ন স্টেকের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। তালায় ফেন্সিডিল ও প্রাইভেটসহ তিন ব্যক্তি আটক তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সোমবার রাতে খুুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী ডিগ্রি কলেজের সামনে থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করে। আটককৃতরা হলো খুলনার মহেশ্বরপাশা এলাকার শহিদুর রহমানের পুত্র প্রাইভেট চালক শামিম হোসেন (৩১), যশোর বেনাপোল এলাকার গীতাপাড়া গ্রামের অমেদ আলী মীরের পুত্র রাকিব মীর (৩০) এবং সাতক্ষীরার বয়ারডাঙ্গা গ্রামের হেদায়েতুল্ল¬ার পুত্র মোঃ আজিবার গাজী (৪০)। কয়রায় ধানের ব্লক পরিদর্শন কয়রা (খুলনা) প্রতিনিধি \ ব্র্যাকের আর্থিক সহযোগিতায় ও উন্নত জাতের ধান আবাদ করে আইলা কবলিত কয়রার কৃষকরা বাম্পার বোরো ধানের ফলন আশা করছে বলে জানান, উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হাজতখালী ও কাটমারচর গ্রামের কৃষক সেকেন্দার গাজী, হামজার মোল্লা ও সিরাজুল ইসলাম। ২৩ এপ্রিল ঐ ব্লকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান পরিদর্শন করতে গেলে তারা ব্র্যাকের প্রশংসা করেন। গৌরীপুরে যুব প্রতিনিধি সম্মেলন গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ রাজনীতিতে নারী ও যুবকদের অংশগ্রহণ বৃদ্ধিকরণের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে যুবপ্রতিনিধি সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত) নূরজাহান ইয়াসমিন। চরভদ্রাসনে লোডশেডিংয়ে সেচ কাজ ব্যাহত চরভদ্রাসন ( ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় লোডশেডিং-এর মাত্রা বেড়ে যাওয়ায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে একদিকে যেমনঃ পানির পাম্প বন্ধ হচ্ছে অন্যদিকে জ্বালানি তেলের দাম বেশি থাকায় ডিজেল ইঞ্জিন চালিয়ে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছে। মির্জাপুরে ইউএনও’র মতবিনিময় সভা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ অবহেলিত এলাকার শিক্ষা, যোগাযোগ,স্বাস্থ্য, চিকিত্সা, বাল্য ও বহুবিবাহ প্রতিরোধসহ স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমকে গতিশীল করতে ইউএনওর উদ্যোগে দেশ স্বাধীনতার ৪২ বছর পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার জনসাধারণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নে এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাটখিলে উপজেলা ও পৌর যুবদলের কমিটি চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলে জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আনিস আহমেদ হানিফকে আহবায়ক ও জহিরউদ্দিন বাবরকে যুগ্মআহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট উপজেলা এবং সুলতান বাবরকে আহবায়ক ও সোলায়মান রায়হানকে যুগ্মআহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌরসভার যুবদল আহবায়ক কমিটি মঙ্গলবার গঠন করা হয়। চাটমোহরে অপহূত স্কুলছাত্রী উদ্ধার হয়নি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী অপহরণের ২৭ দিন অতিবাহিত হলেও চাটমোহর থানা-পুলিশ অপহূতকে এখনও উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে মেয়েটির বাবা আব্দুর রশিদ বাদী হয়ে ৭ জনকে আসামি করে গত ৩ এপ্রিল চাটমোহর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। কাহালুতে ট্রাক চাপায় ২ জন নিহত কাহালু (বগুড়া) সংবাদদাতা \ সোমবার রাতে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসষ্ট্যান্ডে পূর্বে ভাগদুবরা গ্রামের পাশে চলন্ত একটি ট্রাকের নীচে চাপা পড়ে মোটর সাইকেল চালকসহ ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন: মোটর সাইকেলচালক আবু ছালেক ওরফে তরুণ (৩৫) ও আরোহী খলিলুর রহমান (৪৫)।