জেনে নিন : ফক্সিট রিডার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১৫
কম্পিউটারে যে কয়েক ধরনের ফাইল ফরম্যাট রয়েছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফরম্যাটের নাম পিডিএফ। পিডিএফ ফাইল পড়ার জন্য অ্যাডোবি’র রিডার অন্যতম জনপ্রিয় হলেও পিডিএফ ফাইলের জন্য হালকা-পাতলা সফটওয়্যার হিসেবে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারের নাম ফক্সিট রিডার। সফটওয়্যারটির আকার খুব ছোট এবং খুব সহজেই ইন্সটল হয়ে যায়। এটি পিডিএফ ফাইল খুলতে সময় নেয় খুব কম। তাছাড়া এতে পিডিএফ সম্পাদনা করার সুযোগও রয়েছে। এর বহনযোগ্য সংস্করণ পেনড্রাইভে থাকলে পিসিতে এটি ইন্সটল করা না থাকলেও চলবে। www.fox itsoftware.com ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে এটি।