ফার্গুসনের পার্সি স্তুতি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:৩২
প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করার পর ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন বললেন, ‘আমার মনে আছে আর্সেনালের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরে আর্সেন ওয়েঙ্গার আমাকে বলেছিলেন, আপনি যতটা ভাবছেন সে তার চেয়েও ভাল। আর্সেন ঠিকই বলেছিলেন।’ দুর্দান্ত এক হ্যাটট্রিকে রেড ডেভিলদের জেতানোর পরে রবিন ফন পার্সিকে এভাবেই প্রসংশার বৃষ্টিতে ভেজালেন ফার্গুসন। মাঝে কয়েক ম্যাচের গোল ক্ষরা বাদে পুরো মৌসুম জুড়েই ম্যানইউর প্রধান ভরসা হয়ে থাকা পার্সির প্রসংশায় পঞ্চমুখ ম্যান ইউ ম্যানেজার আরো বলেন, ‘ইউনাইটেডে আমার ২৬ বছরের ক্যারিয়ারে আমি এমন বেশ কিছু খেলোয়াড় পেয়েছি যারা মাঠে দুর্দান্ত প্রভাব রাখতে পারে। আর পার্সির নামও তাদের কাতারেই থাকবে। সে দলে অবিশ্বাস্য একটা ভূমিকা পালন করেছে।’ পার্সিই কি ফার্গুসনের চুক্তিবদ্ধ সেরা খেলোয়াড়? এমন প্রশ্নের জবাবে ফার্গুসন বলেন, ‘সে দলের জন্য অসাধারণ অবদান রেখেছে। আমার কল্পনার চেয়ে সে যে কারো চেয়ে বেশি প্রভাব রেখেছে। এরিক ক্যাতোঁয়া অবিশ্বাস্য প্রভাবশালী ফুটবলার ছিলেন। আমি সত্যিই ভাগ্যবান যে বেশ কয়েকজন অসাধারণ স্ট্রাইকার পেয়েছি।