পাকিস্তানকে আদর্শ ইসলামি রাষ্ট্র গড়ে তুলবেন ইমরান খান

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৭
পাকিস্তানকে একটি আদর্শ ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান। এজন্য তিনি আগামী ১১ মে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে তার দলকে সমর্থন দেয়ার জন্য সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন। খবর ডন-এর। ইমরান খান বলেন, পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) একই মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং নওয়াজ শরীফ দুই ভাই। তারা একে অপরের বিরুদ্ধে যে অবস্থান নেন তা কেবল মানুষকে ধোঁকা দেয়ার জন্য। তারা শুধু টাকা এবং স্বার্থের কারণে নির্বাচন করছেন। গত সোমবার মালাকান্দের দারকেই এলাকায় এক জনসভায় ইমরান খান আরো বলেন, পাকিস্তানকে একটি কল্যাণকর ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো যাতে দেশের নাগরিকদের সারা বিশ্বের মানুষ সম্মান করে। আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে আবেগ এবং অর্থের মধ্যে।