কিশোরী আয়সা সুলতানা (১৫) জটিল রোগে আক্রান্ত। চিকিত্সক জানিয়েছেন তার লুপাস এবং কিডনির সমস্যা হয়েছে। তাকে বঙ্গবন্ধু হাসপাতালে ও ভারতে চিকিত্সা করা হচ্ছে। আয়সা সুলতানার বাবা মো. শামিম আহমেদ একজন ছোট ফ্যান ব্যবসায়ী। তিনি ঢাকায় ভাড়া বাসায় বাস করেন। মেয়ের চিকিত্সা করাতে গিয়ে তিনি এখন নিঃস্ব। মেয়েটির চিকিত্সার জন্য অনেক অর্থের প্রয়োজন। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি সন্তানের চিকিত্সায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার বাবা। সহায়তা পাঠানোর ঠিকানা : মো. শামিম আহমেদ, হিসাব নম্বর- ০৪২৩৪০০০৮১৩ স্ট্যান্ডার্ড ব্যাংক লি., নবাবপুর। বিকাশ- ০১৭০৭০৭৪৭৮৫ (ব্যক্তিগত)।
