বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী কার্গো ট্রলারে হানা দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের গুলি ও মারধরে ট্রলার মাঝিসহ ৭ জন আহত হন। বুধবার ভোররাতে চট্টগ্রামের চাক্তাই থেকে পণ্য বোঝাই করে কুতুবদিয়া আসার পথে বঙ্গোপসাগরে জলদস্যুতার শিকার হয় এমভি জনসেবা নামের কার্গো ট্রলারটি।
গুলিবিদ্ধ শামসুল ইসলাম মাঝি জানান, জলদস্যুদের দলটি ট্রলারে ওঠেই গতি কমিয়ে দেয়ার নির্দেশ দেয়। কিন্তু তাদের কথা অমান্য করায় ট্রলারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
কুতুবদিয়া থানার ওসি জানান, ঘটনাটি চট্টগ্রাম বন্দর এলাকায় ঘটেছে। তাই মামলা হবে পতেঙ্গা থানায়। তবে কুতুবদিয়া থানা পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
