বোয়ালমারী উপজেলার পুবিলা গ্রামের কুচিয়ামোড়া খাল থেকে গত ০৩ এপ্রিল আনুমানিক ৩০ বছর বয়স্ক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মুখমণ্ডল গোলাকার এবং গায়ের রং ফর্সা। পরনে খয়েরি প্রিন্টের সুতি শাড়ি, কমলা রঙের ব্লাউজ ও খয়েরি পেটিকোট ছিল। ২৪ এপ্রিল পর্যন্ত হতভাগিনী এই মহিলার লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ আহমেদ বলেন, ওই মহিলাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যেই খালের পানিতে তার লাশ ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ইতিমধ্যে মরদেহ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
