রামগঞ্জে পৌর মেয়রের সংবর্ধনা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৮
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহম্মেদ জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক হিউম্যান রাইটস এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় মঙ্গলবার বিকেলে পৌর কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারী সংসদের উদ্যোগে পৌর মিলনায়তনে সংবর্ধনা প্রদান করে। পৌর প্যানেল মেয়র মো. শাহাজাহানের সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর হান্নান বাবু, লিয়াকত হোসেন পাটোয়ারী, মো. শাহাজান, শাহ আলম, জাহানারা আক্তার মায়া প্রমুখ।