ঝড়ে বিধ্বস্ত কাঠালিয়ার মনস্বিতা মহিলা কলেজ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৮
কাঠালিয়ার মনস্বিতা মহিলা মহাবিদ্যালয়ের কাঠের ঘরটি গত মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে। এতে কলেজের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে। মনস্বিতা মহিলা কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান জানান, ঝড়ে কলেজের পাঁচ কক্ষের কাঠের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঘরটি মেরামতের জন্য প্রায় ৮ লক্ষ টাকার প্রয়োজন। ঘরটি বিধ্বস্ত হওয়ায় সকল শ্রেণির ক্লাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে কলেজের দু’শ’ শিক্ষার্থীর ক্লাস নেয়ার ব্যবস্থা হচ্ছে। কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কেয়া সিকদার জানান,আগামী ৪মে থেকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে।