গাজীপুরে তিন হাজার বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। গতকাল বুধবার ভোরে গাজীপুরের টেক নগপাড়া এলাকা থেকে একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- গাজীপুর শহরের পশ্চিম বিলাশপুর এলাকার নাসির উদ্দিন (৩৬), জাকির হোসেন (৩০) ও পিন্টু (৩০)। এ সময় পুলিশ ফেনসিডিল বহনকারী ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে।
