কুমিল্লার পিপুলিয়া সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে হরতাল শুরুর পূর্বে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ২টি কম্পিউটার ও কক্ষের যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সূত্র জানায়,গত সোমবার রাত ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ের পূর্ব পাশের জানালার থাই গ্লাস ভেঙ্গে কক্ষের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে অধ্যক্ষের কক্ষের ২টি কম্পিউটার, সোফাসেট,বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
