রাণিনগরে অঙ্গ প্রতিবন্ধী ধর্ষিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২০
নওগাঁর রানিনগরে ১৫ বছরের এক শারীরিক প্রতিবন্ধী বালিকা ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার রাতে উপজেলা কাশিমপুর ইউপির চকাদিন গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষকসহ তার সহযোগীদের বিরুদ্ধে রানিনগর থানায় মামলা করা হয়েছে। ভিকটিম নওগাঁ সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। রানিনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, এদিন রাত ৯-১০টার দিকে উপজেলার এনায়েতপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নিজামউদ্দিনের পুত্র রিপন (৩৫) মুখ ও হাত বেঁধে প্রতিবেশী এক দিনমজুরের পঙ্গু মেয়েকে ধর্ষণ করে। ভিকটিমের ভাই ঘটনার সময় রিপনকে আটক করে। রাতেই রিপনের চাচা ও চাচাতো ভাইয়েরা লাঠিসোটাসহকারে এসে রিপনকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগীদের নামে থানায় মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেফতারে জোর তত্পরতা চালাচ্ছে।