সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২০
বাগেরহাটে লবণসহিষ্ণু ধানের মাঠ দিবস বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে এই প্রথম লবণসহিষ্ণু উচ্চফলনশীল বিনা ৮ ও ব্রি ৪৭. ৫০. ৫৫ এর ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কান্দরের মৌজায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। নতুন জাতের এই লবণসহিষ্ণু আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মাঠ দিবসে জানানো হয়, ইউএসএআইডির অর্থায়নে বেসরকারি সংস্থা গণ মিলন ফাউন্ডেশন বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলায় ২১৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি আড়াই কেজি করে ৫৫০০ কেজি লবণসহিষ্ণু উচ্চফলনশীল বিনা ৮ ও ব্রি-৪৭.৫০.৫৫ ধানের বীজ বিতরণ করা হয়। বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাত হেমায়েত গ্রেফতার বানারীপাড়া (বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাত হেমায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে কলেজমোড় এলাকার ভাড়াটিয়া বাসা থেকে এএসআই আঃ হাই ও এএসআই আজাহারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হেমায়েত উপজেলার গরদ্দার গ্রামের নেজারত বালীর ছেলে। ওসি গোলাম ছরোয়ার জানান- উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দরে স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতি মামলার আসামি হেমায়েতকে বিকেলে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরায় দুই আন্তঃজেলা ডাকাত আটক সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সদর থানা পুলিশ গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধুলিহর বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে। আটককৃত ডাকাতরা হল: সদর উপজেলা ধুলিহর বেড়বাড়ি এলাকার রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার জামালউদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৮)্। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ডাকাতের প্রস্তুতিকালে সদর উপজেলা ধুলিহর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ডাকাত মনিরুল ও আলমগীরের বিরুদ্ধে সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। রূপগঞ্জে সেমাই কারখানায় অগ্নিকাণ্ড রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় হাশেম ফুড প্রোডাক্ট নামের একটি সেমাই কারখানায় গত মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারখানার ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহম্মেদ জানান, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় তৈরি সেমাইয়ের প্যাকেটে আগুনের ফুলকি পড়ে। এতে আগুন ধরে গেলে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফটিকছড়ির পাইন্দংয়ে ভাইয়ের হাতে খুন ফটিকছড়ি(চট্টগ্রাম)সংবাদদাতা \ উপজেলার পাইন্দং-এ তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের লাথিতে ছোট ভাই খুন হয়েছে। জানা গেছে গত মঙ্গলবার সকালে উক্ত ইউপির পদু তালুকদার বাড়ির জনৈক মো.ইউনুচের ছেলে একরামুল হক (১৭) ছোট ভাই এনামুল হককে (১৩) মাঠ থেকে গরু নিয়ে আসার নির্দেশ দেয়। কিন্তু ছোট ভাই এনামুল হক এতে রাজি না হলে বড় ভাই একরামুল হক রাগের বশে ছোট ভাইকে লাথি মারলে ছোট ভাই এনামুল হক একটি ইটের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা হয়। ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় মামলা হয়েছে। বাগমারায় বিনামূল্যে সার-বীজ বিতরণ বাগমারা(রাজশাহী)সংবাদদাতা\ গত মঙ্গলবার সকালে কৃষি অধিদপ্তরের উদ্যোগে বাগমারা উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে ভর্তুকির সার ও বীজ বিতরণ উপলক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সামস-ই-তাবরিজ। মোরেলগঞ্জে গোপাল চাঁদ ঠাকুরের মেলা শুরু মোরেলগঞ্জ সংবাদদাতা \ হাজার হাজার ভক্তবৃন্দের পুণ্যস্নানের মধ্যদিয়ে গত মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালীর পুণ্যধামে শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী ১০১তম মদন মেলা শুরু হয়েছে। এ মেলা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা এখানে আসেন বারুনী স্নান করতে। এ মেলা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান হলেও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের এ মেলা উপভোগ করতে জমায়েত হয়। যশোরে অস্ত্রসহ ৩ জন আটক যশোর অফিস \ যশোরে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন: যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার আজাহার আলীর ছেলে ফয়সাল (২২), সেলিম সরদারের ছেলে চয়ন (২০) ও আবুল কালামের ছেলে আব্দুল হালিম (২১)। মঙ্গলবার সকালে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় ১টি ৭ পয়েন্ট ৬ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি খেলনা পিস্তল, ২টি চাইনিজ দা, ২টি হাসুয়া, ৫টি চাকু ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোমস্তাপুরে বিজিবির কর্মশালা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার ৪৩ বিজিবির রহনপুর কোম্পানী সদরে অনুষ্ঠিত হয়েছে। ৪৩ বিজিবির ব্যাটালিয়ন সদর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উক্ত ব্যাটালিয়নের প্রশিক্ষক হাবিলদার মজিবুর রহমান জেকে পোল¬াডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার আতাক্ষুর রহমান, রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার জেরম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল প্রমুখ। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় ইটনায় আনন্দ মিছিল কিশোরগঞ্জ প্রতিনিধি ও ইটনা সংবাদদাতা \ কিশোরগঞ্জের হাওর এলাকার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ইটনা উপজেলা সদরে গত মঙ্গলবার আনন্দ মিছিল হয়েছে। ইটনা কলেজ ও মহেশ চন্দ্র শিক্ষা নিকেতনের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ কলেজ মাঠ থেকে মিছিল বের করে উপজেলা সদরের সকল সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিছিল শেষ করে। কিশোরগঞ্জে অনূর্ধ্ব ১২ ক্রিকেট প্রতিযোগিতা কিশোরগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনূর্ধ্ব ১২ বয়সভিত্তিক কার্নিভাল ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলা গত মঙ্গলবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কৃষ্ণচূড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে রজনীগন্ধা দল ব্যাট করতে নেমে ২৬ রান সংগ্রহ করে। জবাবে কোন উইকেট না হারিয়েই কৃষ্ণচূড়া দল বিজয়সূচক রান করে চ্যাম্পিয়ন হয়। পরে আশরাফউদ্দিন স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল ও বিশিষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর। আদিতমারীতে ডলোচুন বিষয়ক কর্মশালা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা্্্্ \ ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্ণেল বিশ্ববিদ্যালয় এবং গম গবেষণা কেন্দ্রের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট শাখার আয়োজনে খাদ্য নিরাপত্তায় অম্ল মাটিতে ডলোচুনের প্রভাব বিষয়ক এক কর্মশালা গত মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল আলম সরকার। গুরুদাসপুরে দুই গাঁজা বিক্রেতার কারাদণ্ড গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি \ নাটোরের গুরুদাসপুরে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ফুলচাঁন শেখকে (৪৩) একবছর ও সেবনের অভিযোগে রবিউল ইসলামকে (৩০) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মাজেদা ইয়াসমীন ওই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামের খোরশেদ শেখ ও জোবান শেখের পুত্র। নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্তরা একটি লিচু বাগানে বসে গাঁজা বিক্রি ও সেবন করছিল। এসময় র্যাব-৫ অপারেশন টিমের সদস্যরা ১২০ পুরিয়া গাঁজা ও সেবনের উপকরণসহ তাদের আটক করে। ত্রিশালে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ গত মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ, সার ও অর্থ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ছাইফুল ইসলাম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ। নেত্রকোনায় ৫টি খাদ্যগুদাম নির্মাণ হচ্ছে নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলায় সরকারিভাবে সংগৃহীত আড়াই হাজার টন খাদ্যশস্য ধারণক্ষমতাসম্পন্ন ৫টি খাদ্য গুদাম ৫ কোটি টাকা ব্যয়ে এই গুদামগুলো নির্মাণ করা হচ্ছে। নেত্রকোনার কেন্দুয়া, মদন, নেত্রকোনা সদর, পূর্বধলা এবং কলমাকান্দা উপজেলায় এই গুদামগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে মদন ও কেন্দুয়া উপজেলায় গুদাম নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে। বাকি ৩টি গুদাম নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এবছর মাঝামাঝি সময়ে সকল গুদম নির্মাণের কাজ শেষ হবে। ধামরাইয়ে নাগরিক সমাবেশ ধামরাই প্রতিনিধি \ হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, চলমান গাড়ি, অটোবাইক ও অটোরিকশা থেকে ধামরাই পৌরসভা কর্তৃক অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা । গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের রথখোলায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। ১৫ দিনের মধ্যে খাজনা কমানোর দাবি জানানো হয় প্রতিবাদ সভায়। অন্যথায় খাজনা প্রদান বন্ধ করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। রায়পুরায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মজুবন্দ এলাকা থেকে গত মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মজুবন্দ গ্রামের এক কাঠ বাগান থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলার লাশ পাওয়া গেছে। নিহতের গায়ে কালো বোরকা, পায়ে স্যান্ডেল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রায়পুরা থানার ওসি মাহমুদ ইসলাম জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জে ইউএনওর মতবিনিময় কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলার উন্নয়ন, গাছ চুরি রোধ, পাহাড় কাটা, পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার সাথে স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়। মঙ্গলবার সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান, শাহীন আহমদ, নূরুল মোহাইমীন মিল্টন, সুব্রত দেব রায় সঞ্জয়, প্রণীত রঞ্জন দেবনাথ, কামরুল হাসান মারুফ, প্রমথ পাল পিনাক, এম এ ওয়াহিদ রুলু, সানোয়ার হোসেন, বিশ্বজিত্ রায়, আব্দুল হান্নান চিনু প্রমুখ। ধামরাইয়ে নাগরিক সমাবেশ ধামরাই সংবাদদাতা\ হাট-বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, চলমান গাড়ি, অটোবাইক ও অটোরিক্সা থেকে ধামরাই পৌরসভা কর্তৃক অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। মঙ্গলবার উপজেলা সদরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। ১৫ দিনের মধ্যে খাজনা কমানোর দাবি জানানো হয়। সমাবেশে ব্যবসায়ী রফিকুল ইসলাম রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর মোল্লা। মেহেরপুরে ছামসের হত্যায় পুলিশের মামলা মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি ছামসের আলী হত্যা মামলায় মেহেরপুর সদর থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর থানার এসআই আলী আকবর বাদী হয়ে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে ওই মামলা দায়ের করেন। স্কাউটস লোহাগাড়া শাখার কমিটি লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ বাংলাদেশ স্কাউটস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান- সভাপতি, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান-সম্পাদক, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ-কমিশনার এবং সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোবারক আলীকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ত্রিশালে বীজ সার ও অর্থ বিতরণ ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ছাইফুল ইসলাম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা জেসমিন নাহার, ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, গিয়াস উদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল প্রমুখ। জগন্নাথপুরে আওয়ামী লীগের সম্মেলন জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। দাগনভূঞায় সন্ত্রাসী হামলায় আহত ৪ দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা\ পৌরসভার ৩নং ওয়ার্ড বেতুয়া গ্রামের চকিদার বাড়িতে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় ৪জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন, গোলনাহার (৭০), শাহিদা (৩৫), ময়না (৩০), দিদার (১৯)। সম্পত্তির লোভে সন্ত্রাসী জিয়াউর রহমান অজ্ঞাতনামা ৫/৬ জনকে নিয়ে বেতুয়ার চৌকিদার বাড়ির মুক্তিযোদ্ধা আবদুল রশিদের ঘরে হামলা চালিয়ে উল্লেখিত ৪ জনকে আহত করে। মির্জাপুরে গাছের চারা রোপণ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ রাস্তার পাশে পতিত জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাদগ্রাম ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে পতিত জমিতে এই গাছের চারা রোপণ করা হয়েছে। বেসরকারি সংস্থা উদয় এনজিওর উদ্যোগে গাছের চারা রোপণের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী। বেতাগীতে কৃষকদের মাঝে ব্র্যাকের অর্থ বেতাগী(বরগুনা)সংবাদদাতা\ বেতাগীতে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক উপজেলার বদনীখালী ও ফুলতলা গ্রামের ৬৫ জন কৃষক-কৃষানীদের মাঝে হাইব্রিড আলোড়ন ধান চাষাবাদের জন্য গতকাল বুধবার অনুদান প্রদান করেন। ব্র্যাক বেতাগী কার্যালয় উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার আনুষ্ঠানিকভাবে একর প্রতি ১৭৫০ টাকা করে ৭৮ হাজার টাকা অনুদানের অর্থ বিতরণ করেন। মিঠাপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন মিঠাপুকুর(রংপুর)সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলা ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার মৃত তোফাজ্জলের ছেলে বাদশা মিয়া তার ভোগদখলীয় জমিতে বিভিন্ন প্রজাতির বাঁশ, গাছ রোপণ ও অন্যান্য ফসল চাষাবাদ করাসহ পুকুরে মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী তালুক ইশাদ খামার গ্রামের সামছুল ও তার লোকজন ফসলসহ রোপিত গাছপালার প্রায়ই ক্ষতি সাধন করে এবং জোরপূর্বক বাঁশ ও গাছপালা কেটে নিয়ে যায়।