চৌদ্দগ্রামে প্রতিপক্ষের আগুনে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২১
কুমিল্লার চৌদ্দগ্রামে টাকার লেনদেন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া পেট্রোলের আগুনে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সে মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আনোয়ার হোসেনের সাথে টাকা নিয়ে পার্শ্ববর্তী দেড়কোটা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জিয়া উল্লাহ, এয়াকুব মিয়ার ছেলে জুয়েল, ফজলুর রহমানের ছেলে আজাদ রহমান, ফেলনার ইব্রাহিমের ছেলে সাদ্দাম হোসেনের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় জিয়া ও জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের দোকানে হামলা চালায়। এসময় আনোয়ার তাদের বাধা দিলে তাকে মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে জিয়াউল্লাহ ও জুয়েল আনোয়ার হোসেনের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আনোয়ারের সমস্ত শরীর ঝলসে যায়। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।