নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরে শিক্ষার্থীদের কুইজ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২৩
গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফরিদপুর-এর আয়োজনে ফরিদপুর শহরতলীর কোমরপুর আব্দুল আজীজ ইন্সটিটিউশনের হলরুমে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রঞ্জিত কুমার মন্ডল, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, জেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার বদিউজ্জামান পলাশ। কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।