‘রক্তপায়ী’ পোকার হামলায় বন্ধ প্যারিসের থানা

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৩৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি থানার একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সেখানে ফ্লি বা একধরনের রক্তপায়ী মাছির প্রাদুর্ভাব ঘটেছে। এই ঘটনায় প্যারিসের ১৯তম আঁঁরোডসমায় পুলিশের থানাটিতে জনসাধারণের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের সমিতি দাবি করছে, এই রক্তপায়ী পতঙ্গের হাত থেকে বাঁচার জন্য সেখানে ওষুধ ছিটানো হোক। পুলিশ সমিতির এক বিবৃতিতে বলা হয়, মাছির কারণে কর্মকর্তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, পুলিশ অফিসাররা কাজ করতে পারছে না। প্যারিসের টিভি বিএফএমটিভি খবর দিয়েছে, রক্তপায়ী পোকার প্রাদুর্ভাবের কথা প্রথম জানা যায় থানা হাজতে থাকা বন্দিদের কাছ থেকে। -বিবিসি