অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন এক নারী। ২৫ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ। আগামী ১৮ মে নির্বাচন উপলক্ষ্যে গতকাল এক প্রচারণায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মরিসন। পুলিশ পরিদর্শক স্কট রাসেল আলবারিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জড়িত ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি। ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী কয়েকজন নারীর সঙ্গে কথা বলছিলেন। এই সময় পেছন থেকে এসে এক নারী তার মাথায় ডিম নিক্ষেপ করেন। তবে ডিমটি ভাঙেনি। যদিও প্রধানমন্ত্রীকে মাথা মুছতে দেখা যায়। তত্ক্ষণাত্ পুলিশ ওই নারীকে ধরে ফেলে। বিরোধী নেতা বিল শর্টেন ডিম নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছেন। -রয়টার্স
