শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, নিরাপত্তা বাহিনী গত ২১ এপ্রিল হামলার সঙ্গে জড়িত জঙ্গি নেটওয়ার্কের বড় অংশ ভেঙে দিতে সক্ষম হয়েছে। তবে এরপরও কোনো হামলা হবে না এমন আশংকা উড়িয়ে দেওয়া যায় না বলে গতকাল পার্লামেন্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত আরো ৮ থেকে ১০ জনের খোঁজ করা হচ্ছে। তারা হামলাকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জানান, হামলার সঙ্গে জড়িতরা হয় মারা গেছে, না হয় গ্রেফতার হয়েছে। - রয়টার্স
