ভেনিজুয়েলায় হস্তক্ষেপের অধিকার ট্রাম্পের আছে : মাইক পম্পেও

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৪০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার সম্পূর্ণ অধিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। সংবিধান এই ক্ষমতা তাকে দিয়েছে। রবিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মাইক পম্পেও এই তথ্য জানান। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, কংগ্রেসের অনুমোদন লাগবে কিনা সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। গতকাল মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্টের ২৫ বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। - রয়টার্স