উপজেলার পাঁচপীর অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার ব্যাংক কর্মকর্তা মিলন মিয়ার এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ এপ্রিল শুক্রবার গাইবান্ধায় তহশিলদার নিয়োগ পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর পরিবর্তে মিলন মিয়া প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে উক্ত ব্যাংক ব্যবস্থাপক আহসান হাবিবের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
