সুনামগঞ্জে ২২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার ২

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৮
সুনামগঞ্জে অপহরণের ২২ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টায় শহরের নতুন পাড়ার একটি বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হল: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ভুরমপুর গ্রামের আসকর আলীর পুত্র আবুবকর (৩০) ও মৃত গজম্বর আলীর পুত্র ইলিয়াস হোসেন ওরফে এলাস মিয়া (৩৫)। পুলিশ জানায়, গত ৪ এপ্রিল জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) স্কুলে আসার পথে অপহরণ করে কয়েক যুবক। উদ্ধার হওয়া মেয়েটি সাংবাদিকদের জানায়, অপহরণকারীরা তাকে মারধর ও বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে ।