মেহেরপুর আদালতে ধর্ষণের মামলা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
মেহেরপুর শহরের চক্রপাড়া থেকে অপহরণ শেষে ধর্ষণের অভিযোগে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ওই মামলা দায়ের করা হয়। মামলার আর্জিতে জানা গেছে, গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর মেহেরপুর শহরের চক্রপাড়ার ইদ্রিস আলীর ছেলে সুমনের নেতৃত্বে ৬-৭ জনের একদল যুবক একই এলাকার এক গৃহবধূকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি বাগানে ধর্ষণ করে। ওই ঘটনায় রুমা থানায় জানালেও থানা মামলা নেয়নি। ফলে সে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুমনসহ ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।