ছুরিকাঘাতে বগুড়ায় ব্যবসায়ী খুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন(৪৫) নামের এক চামড়া ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সদরের সাবগ্রাম ইউনিয়নের চকসরতাজ (সুলতানপুর) এলাকার মেঠো রাস্তায় তাকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত জাকির হোসেন একই ইউনিয়-নের বুজর্গধামা গ্রামের নাজমুল হক সরকারের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টার দিকে উদ্দিকোলা বাজার থেকে এলাকার অনেকের সাথে বাড়িতে ফেরে জাকির। বাড়িতে প্রবেশের আগেই একটি মোবাইল কল পেয়ে পুনরায় বাজারে যাবার জন্য রওয়ানা হয় সে । রাত সোয়া ১১টার দিকে এলাকার লোকজন রাস্তায় জাকিরের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।