রাণিনগরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০০
নওগাঁর রাণিনগরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মিলন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করেছে। রাণিনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, গত ৯ এপ্রিল দুপুর রাণিনগর থানার ছয়বাড়িয়া গ্রামের আহাদ আলী মণ্ডলের পুত্র মিলন বন্ধুর স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গ্রামে বিচার না পাওয়ায় বুধবার ভিকটিম নিজেই বাদী হয়ে রাণিনগর থানায় একটি মামলা দায়ের করেছে। এদিন বিকেলে পুলিশ মামলার আসামি মিলনকে গ্রেফতার করেছে।