ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের লাশ ২৯ দিন পর গত বৃহস্পতিবার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়েছে। জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার সাহেবনগর গ্রামের মৃত বেলায়েত হোসেনের মেয়ে মমতাজ বেগমকে তার স্বামী মহেশপুর থানার সামন্তা গ্রামের আমির হোসেনের ছেলে নজরুল ও তার সহযোগীরা গত ২৯ মার্চ যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করে। প্রভাবশালীদের চাপের মুখে ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করে। নিহতের ভাই হলেন মামলার বাদী অলিয়ার রহমান।
