পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০১
পার্বত্যাঞ্চলে চলমান খুন অপহরণ চাঁদাবাজি ঘটনার প্রতিবাদে এবং সেনা ক্যাম্প পুনঃস্থাপন করে অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনী অভিযান শুরুর দাবি জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ দাবি জানান সংগঠনের নেতারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে কাঠ ব্যবসায়ী সমিতি মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য গণ-পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মদ চৌধুরী আলমগীর, বাঙালি ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার ও সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি উজ্জ্বল পাল। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোঃ আলী হোসাইন মেহেদী, মোঃ ইউনুচ মিয়া, মোঃ জহির, মোঃ সাহাব উদ্দিন, মোঃ শাকিল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।