হোসেনপুরে দুই জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০২
হোসেনপুর থানা পুলিশ শুক্রবার ভোরে উপজেলার নানন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: শাহাবউদ্দিন (৪৫) ও আবু সাঈদ (৩৮)। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ওসি মীর মোশারফ হোসেন জানান, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।