সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০২
নেত্রকোনায় আওয়ামী লীগের সমাবেশ শুরু নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যক্রমকে জোরদার করার জন্য আজ শনিবার থেকে তিন দিনব্যাপী শহরের তিনটি স্থানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, আজ শনিবার বিকালে নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ডে সমাবেশ করবে। রবিবার রাজুর বাজার বাসস্ট্যান্ড এবং সোমবার ইসলামপুর চার রাস্তার মোড়ে সমাবেশ করবে। এ সমস্ত সমাবেশে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মাদারীপুরে প্রতিবন্ধি শনাক্তকরণ প্রশিক্ষণ মাদারীপুর প্রতিনিধি \ জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রতিবন্ধকতা সনাক্তকরণ জরীপ প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় টার্কে জেলা প্রশাসক মোঃ নূর-উর-রহমান প্রশিক্ষণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। জেলা রেজিষ্ট্রেশন অফিসার আফজাল হোসাইন সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুকুমার সরকার, খান মোঃ শহীদ, ফজলুল হক ছলাকার, সাজ্জাদ পারভেজ প্রমুখ। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উখিয়ায় ইয়াবাসহ আটক ৪ উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথবাহিনীর চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা শুক্রবার কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস কক্সবাজার-জ-১১০-১৫৯ নাম্বারের গাড়িতে তল্লাসী চালিয়ে ইয়াবাসহ ৪ জন যাত্রীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে টেকনাফ কায়ুক খালী পাড়ার মীর আহমদ (৪৫), মোছাম্মত্ ছালেহা বেগম (৩০), আদিজা খাতুন (১৩) ও শাহানা আক্তার (০২)। সরাইলে বিদ্যুত্স্পৃষ্টে দুই জনের মৃত্যু সরাইল (ব্রা??হ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রা?হ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার নোয়াগাঁও ও অরুয়াইল ইউনিয়নে সম্প্রতি এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মো.আব্দুল হাই মিয়া (৫০) বসতবাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে এবং দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করতে গিয়ে মোস্তাক আহম্মদ (২২) নামের এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গঙ্গাচড়ায় শীতের কুয়াশা গরমে গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ দিনে চৈত্রের কাঠ ফাটা রোদ্দর, রাতে ঠান্ডা সকালে কুয়াশা। দিনে গরমে গা পুড়ে যায়। খরায় পুড়ছে ফসলের মাঠ। ঠিক সেই সময় অবিশ্বাস্য হলেও সত্য যে, গত দু’দিন ধরে রংপুরের গঙ্গাচড়ায় কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। রাতে ঠান্ডা অনুভব হচ্ছে। গরম কাপড় দিচ্ছে গায়ে। জলবায়ুর পরিবর্তনে এর বিরূপ প্রভাব কৃষিতে ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। দৌলপুরে ভারতীয় বিদ্যুত্ সংযোগের লক্ষ্যে সভা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ঠোটারপাড়া এলাকা দিয়ে ভারত থেকে আমদানী করা ৫‘শ মেগাওয়াট বিদ্যুতের সীমান্ত সংযোগ স্থাপনের জন্য সম্প্রতি দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সাভার ট্র্যাজেডির দায়ীদের শাস্তি দাবিতে নোয়াখালীতে মানববন্ধন নোয়াখালী প্রতিনিধি \ সাভার ট্র্যাজেডির দায়ী মালিকদের শাস্তির দাবিতে জেলা শহরের প্রধান সড়কে জেলা বাসদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। গতকাল শুক্রবার সকালে শহরের টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালিত হয়। পরে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার সভাপতি মতিন উদ্দিন আহমেদ। দৌলতপুরে নরসুন্দরকে গলা কেটে হত্যা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ উপজেলার চরসাদীপুর গ্রামে চাঁদা না দেয়ায় মাসুদ নামে এক নরসুন্দরকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে হোসেনাবাদ লালদহ মাঠের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে মামলা করলে পুলিশ আশরাফ নামে একজনকে গ্রেফতার করেছে। রাজৈরে সংঘর্ষে বৃদ্ধা নিহত টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলার হরিদাসদী মন্দ্রেদী ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের নুর হক খালাসী গ্রুপ ও চাদপট্টি গ্রামের মহর আলী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষকালে প্রতিপক্ষরা একে অপরের বাড়ি-ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুট-পাট চালায়। এসময় হামলায় মারাত্মক আহত আয়না বিবিকে (৮০) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মারাত্মক আহতদের মধ্যে আয়নাল, ফরিদ, লাল মিয়া, সরোস, গনি মিয়াসহ ১০ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর মারাত্মক আহত সম্রাটকে (৪৫) আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঞ্জন— সংঘর্ষে জিততে না পেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৮০ বয়সের বৃদ্ধা মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাংশায় গৃহবধূর লাশ উদ্ধার পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় হাবাসপুর ইউপির টেকিপাড়া মাঠ থেকে ময়না খাতুন (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নিহত ময়না একই ইউপির কাচারীপাড়া গ্রামের আতর আলীর স্ত্রী। রাজবাড়ী সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, গৃহবধূ ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাধবপুরে জেলেদের উদ্বুদ্ধকরণ সভা মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা\ জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার মাধবপুর মত্স্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের এক উদ্বুদ্ধকরণ সভা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জাহানারা বেগম শেলী, ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা সাবেক আওয়ামী লীগ সম্পাদক সুকুমল রায়, কৃষি কর্মকর্তা আতিকুল হক, পপ কর্মকর্তা আকিব উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বি আর ডিবি চেয়ারম্যান, সাংবাদিক শংকর পাল প্রমুখ। বাগমারা প্রেস ক্লাবের কাউন্সিল সম্পন্ন বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর বাগমারা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় ব্যুরো বদরুল হাসান লিটনের সভাপতিত্বে প্রেস ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকারকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বাগমারা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়। মহালছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র গুরুতর আহত মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা\ জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে এক কলেজ ছাত্রকে মেরে আহত করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মোঃ আলমগীর হোসেন (২২) নামে খাগড়াছড়ি সরকারি কলেজের বিএ(অনার্স) ইতিহাস বিভাগের ছাত্র জয়সেন পাড়া থেকে কলেজে যাওয়ার পথে মাইসছড়ি বাজারে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা মোঃ মনির হোসেন, মোঃ জলিল, শাহাজালাল আমির হোসেন নামের চারজন সন্ত্রাসী তাকে পিকআপ থেকে নামিয়ে মেরে আহত করে। এলাকার লোকেরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাকৃবিতে পোল্টি শিল্পের উপর সেমিনার বাকৃবি প্রতিনিধি\ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ‘দেশীয় পোল্ট্রি শিল্প সংরক্ষণে প্রযুক্তিগত উদ্ভাবন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পশুপালন অনুষদের গ্যালারিতে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে পশুপালন অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। কালীগঞ্জে পৌর নাগরিক কমিটির সভা কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা\ কালীগঞ্জ পুরাতন বাজার হাট চাঁদনী ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পৌর নাগরিক কমিটির এক সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় ১২ দফা ভিত্তিক দাবিনামা কালীগঞ্জ পৌর মেয়রের নিকট পেশ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। হরতালের নামে কালীগঞ্জ বাজারে দত্ত সুইটস ও সুমন ফার্মেসী এবং পপি ইলেকট্রনিক্স ইত্যাদি দোকানে ভাংচুর বিষয়ে পৌর নাগরিক কমিটি তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে পৌর নাগরিক কমিটির সভাপতি মোঃ আনসার আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক আমির হামজা, এ্যাড মিজানুর রহমান প্রমুখ। মহেশপুরের নবাগত ইউএনও’র মতবিনিময় মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ বৃহস্পতিবার ঝিনাইদহ মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের মতবিনিময় সভা হয়েছে। ১২ ফেব্রুয়ারিতে মহেশপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করা নবাগত ইউএনও নাছিমা খাতুন তার অফিস রুমে মহেশপুরের সাংবাদিকদের নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা করেন। নবীনগরে গুণিজন সম্মাননা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নবীনগরে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ শিল্পাঙ্গন ’ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল উদ্দিন ভূইয়া, আনম আজিজুল ইসলাম ও মরহুম খাইরুল আলম ভূইয়কে মরনোত্তর সম্মাননা দিয়েছে। সম্প্রতি আদালত বটমূলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষানুরাগী মোঃ মমিনুল হক তাদের হাতে ‘সম্মাননা পদক’ তুলে দেন।