সমাপনী অনুষ্ঠান থাকছে না

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০৩
অষ্টম বাংলাদেশ গেমসের পর্দা উঠছে আগামীকাল। তবে সমাপনী অনুষ্ঠান বাতিল করতে যাচ্ছে বিওএ। যে অর্থ ব্যয় হতো সমাপনী অনুষ্ঠানে সে অর্থ সাভারে ভবন ধসে নিহতদের পরিবারে দেয়া হতে পারে বলে জানা গেছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।