পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বিয়ে বাড়িতে প্রবেশের সময় বকশিশের টাকা নিয়ে বর-কনে পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার মানিকখালী গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চরকখালী গ্রামের আবদুল কাদেরের দুবাই প্রবাসী ছেলে খলিলুর রহমানের সাথে মানিকখালী গ্রামের নূরুল হক হাওলাদারের মেয়ে রিমা আক্তারের বিয়ের অনুষ্ঠানে গেট ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বর পক্ষের লোকজন কনের ভাই মজনুকে মারপিট করে। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বর-কনেসহ ১০ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
