কালীগঞ্জে কলার মোচা বিক্রি করে ৪০ বছর

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪৮
ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের তাহাজ মণ্ডলের (৬০) এক চিলতে কৃষি জমি নেই। কলার মোচা বিক্রি করে সংসার চালান। দীর্ঘ ৪০বছর ধরে তিনি কালীগঞ্জ শহরের বিভিন্ন বাসা-বাড়িতে মোচা বিক্রি করে আসছেন। চলে যাচ্ছে ৬ সদস্যের সংসার। তাহাজ মণ্ডল জানান, শারীরিকভাবে দুর্বল হওয়ায় তিনি কোন ভারী কাজ করতে পারেন না। তাই রোজগারের জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। তাহাজ উদ্দিনের ৪ ছেলে ও ২ মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেদের মধ্যে একজন ঘাতক ব্যাধী গ্যাংরিনে আক্রান্ত। বাকি ৩ ছেলে পরের জমিতে কামলা খাটে। ছেলেদের আয়ে সংসার চলে না তারপর অসুস্থ ছেলের ওষুধ খরচের টাকা জোগাড় করতে তাকে বেশ হিমশিম খেতে হয়। এই সবজি বিক্রয় করতে তাকে প্রতিদিন প্রায় ১০/১৫কিলোমিটার পথ হাঁটতে হয়।