বগুড়ার তালোড়া পৌর নির্বাচনে ১৩ গৃহবধূ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫১
বগুড়া প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়ার নবগঠিত তালোড়া পৌরসভায় ৮ মে অনুষ্ঠেয় প্রথম নির্বাচনে ৩টি পদে ভোটযুদ্ধে নেমেছেন ১৩ গৃহবধূ। মেয়র বা সাধারণ কাউন্সিলর পদ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। সবাই প্রার্থী হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা পুরোদমে প্রচার, প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটযুদ্ধে অবতীর্ণ ১৩ গৃহবধূর মধ্যে সংরক্ষিত ১নং আসন (১,২,৩নং ওয়ার্ড) থেকে প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন জিন্নাতুন বেগম রেখা (কলস), অনিমা কানু (টিউবওয়েল), ফাহিমা বেগম (সেলাই মেশিন), খালেদা বেগম (পদ্মফুল), সাথী রানী (পানপাতা), ২নং আসনের (৪,৫,৬নং ওয়ার্ড) থেকে ৫ প্রার্থী হলেন কুলছুম বেগম (ফুলের টব), রেখা রানী (পদ্মফুল), রশিদা বেগম (কলস), হালিমা বেগম (টিউবওয়েল), মুর্শিদা বেগম (সেলাই মেশিন) ও ৩নং আসনের (৭,৮,৯ নং ওয়ার্ড) থেকে ৩ প্রার্থী হলেন সোনিয়া রাজভর (সেলাই মেশিন), সাহেরা বেওয়া (কলস) এবং হাসনা বানু (টিউবওয়েল)। পৌরসভার বর্তমান দুই মহিলা কাউন্সিলর খালেদা বেগম ও রেখা রানী এবারও প্রার্থী হয়েছেন। অন্য সবাই নতুন মুখ। ১৩ জন গৃহবধূর মধ্যে সরাসরি ভোটযুদ্ধ চলায় উত্সাহিত হয়ে উঠেছেন পৌর এলাকার মানুষ।